লেখক শহীদুল জহির
‘আবু ইব্রাহীমের মৃত্যু’র কাহিনী গভীর ব্যঞ্জনাসমৃদ্ধ এক মানবিক অভিজ্ঞতার টীকা-ভাষ্য। এর প্রধান চরিত্র নৈতিক অবক্ষয়ের স্রোতে যোগ দিতে অপরাগ একজন সরকারি কর্মকর্তা। ঘরে-বাইরে সর্বত্র তিনি সংকটাপন্ন—একদিকে ক্ষয়িষ্ণু সমাজে টিকে থাকার সমস্যা, অন্যদিকে পারিবারিক জীবনের নিরন্তর টানাপোড়েন। এই প্রতিকৃতিতে যুক্ত হয়েছে চরিত্রটির স্ত্রী, কন্যা, সহকর্মী, ঘুষদাতা ব্যবসায়ী ও পুরোনো বান্ধবীর সঙ্গে নিরুপায় মিথস্ক্রিয়া। সংক্ষেপে অথচ গভীর পূর্ণতায় একজন মানুষের জীবনচিত্র অবধারণের এমন উদাহরণ খুব বেশি দৃষ্টিগোচর হয় না।
শুধু হারিয়ে গেলে বা বড় ক্ষতি হলে প্রযোজ্য।
সদস্যপদে আনলিমিটেড বই পড়ার সুযোগ। ডেলিভারি চার্জ আলাদা প্রযোজ্য।